ট্রাম্প কি জেলেনস্কিকে ‘বলির পাঁঠা’ বানাচ্ছেন, প্রশ্নে মুচকি হাসি

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের রাজনৈতিক চাপ থেকে নজর সরাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘বলির পাঁঠা’ বানাচ্ছেন কি না—এমন প্রশ্নের মুখে মুচকি হেসেছেন জেলেনস্কি।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক এ প্রশ্ন করেন। জেলেনস্কি প্রথমে মুচকি হাসেন। পরে সংক্ষেপে বলেন, তাঁর হাসিটিই এ প্রশ্নের উত্তর। এতে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মধ্যেও হাসির রোল পড়ে।

প্রশ্নে যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন, ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ এবং ইউক্রেন নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ তোলা হয়। সম্প্রতি ট্রাম্প বলেছেন, জেলেনস্কির তুলনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কাজ করা তাঁর জন্য তুলনামূলক সহজ।

এর জবাবে জেলেনস্কি ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলার প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার ইউক্রেনের দিকে প্রায় এক হাজার ড্রোন পাঠানো হয়েছিল। এমন পরিস্থিতির মধ্যেও পুতিনের সঙ্গে কাজ সহজ—এমন মন্তব্য নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি।

সর্বশেষ নিউজ