সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিস্তারিত জানতে দেশটির কর্তৃপক্ষের কাছে আদালতের রায়ের কপি চেয়েছে বাংলাদেশ সরকার। রায়ের নথি হাতে পাওয়ার পর পুরো ঘটনা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, রায়ের কপি পাওয়া গেলে কী অভিযোগে, কোন আইনে এবং কী বিচারিক প্রক্রিয়ায় তাঁদের সাজা দেওয়া হয়েছিল—সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইহীন তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে দেশটিতে কারাবন্দী বাংলাদেশিদের নাম ও তথ্য বাংলাদেশের মিশনকে পাঠায়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই ব্যক্তির নাম আগের বন্দিতালিকায় ছিল কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে এখনো সরকারের বিস্তারিত যোগাযোগ হয়নি বলেও জানান তিনি। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে পূর্ণাঙ্গ তথ্য নেই।

শামা ওবায়েদ বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার ও রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ উৎস। সেখানে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও আইনি অধিকার রক্ষার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

সর্বশেষ নিউজ