ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুকে ট্রাম্পের সমর্থন, নিরপেক্ষ ভ্যান্স

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স নিজেকে নিরপেক্ষ বলে জানিয়েছেন।

সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স টু-তে ভ্রমণের সময় সাংবাদিক মার্ক হালপেরিনকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স এ অবস্থানের কথা জানান।

তিনি বলেন, নেতানিয়াহুর পক্ষে বা বিপক্ষে তিনি অবস্থান নিচ্ছেন না। ইসরায়েলের নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন করার পরিবর্তে তাঁর মনোযোগ এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের দিকে।

ভ্যান্সের বক্তব্য ট্রাম্পের প্রকাশ্য অবস্থান থেকে কিছুটা ভিন্ন। ট্রাম্প এর আগে নেতানিয়াহুকে সমর্থনের কথা জানিয়েছেন এবং তাঁর নেতৃত্ব নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন।

ইসরায়েলে নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেশটির অভ্যন্তরে যেমন আলোচনা চলছে, তেমনি যুক্তরাষ্ট্রের অবস্থানও আন্তর্জাতিক পর্যায়ে নজর কাড়ছে।

ভ্যান্স স্পষ্ট করেছেন, মার্কিন রাজনীতিতে নিজ দলের প্রার্থীদের পক্ষে সক্রিয় থাকলেও অন্য দেশের নির্বাচনে সরাসরি পক্ষ নেওয়ার প্রয়োজন তিনি দেখছেন না।

সর্বশেষ নিউজ