হ্যাকারদের কবলে এআই টুল, ব্যবহারকারীর অ্যাকাউন্টে হাজার ডলারের বিল

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কোড লেখার জনপ্রিয় টুল ওপেনকোডের পুরোনো একটি সিস্টেমে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির অনলাইন প্ল্যাটফর্ম ‘ওপেনকোড কনসোল’-এর প্রায় ১ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারী আক্রান্ত হয়েছেন।

হ্যাকাররা ব্যবহারকারীদের সংরক্ষিত এপিআই কি হাতিয়ে নিয়ে ওপেনএআই, অ্যানথ্রপিক ও গুগলের বিভিন্ন এআই সেবা ব্যবহার করে অননুমোদিত খরচ করেছে বলে ধারণা করা হচ্ছে। কোনো কোনো ব্যবহারকারীর বিল এক হাজার ডলারেরও বেশি হয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, ওপেনকোড হামলাটিকে বড় ধরনের ‘ডিস্টিলেশন অ্যাটাক’-এর সঙ্গে সম্পর্কিত বলে দাবি করেছে। তবে সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ বলছেন, এটি সাধারণ ডেটা বা সিস্টেম ভাঙনের ঘটনাও হতে পারে।

অ্যানথ্রপিক ও গুগল সন্দেহভাজন এপিআই কি বাতিল করেছে। ওপেনএআইও আক্রান্ত গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়ায় সহায়তা করছে।

ওপেনকোড জানিয়েছে, টানা প্রায় ৪৮ ঘণ্টা হামলাকারীরা তাদের সিস্টেমে প্রবেশের চেষ্টা চালায়। ওপেন সোর্স অ্যাপ বা কমান্ড-লাইন টুল আক্রান্ত হয়নি।

প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের পুরোনো এপিআই কি বাতিল করে নতুন কি তৈরির পরামর্শ দিয়েছে।

সর্বশেষ নিউজ