আইনি জটিলতায় সোনাক্ষী-জাহিরের সিনেমা, আদালতের কড়া নির্দেশ

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল অভিনীত ‘তু হ্যায় মেরি কিরণ’ সিনেমাটি মুক্তির ঠিক আগে আইনি জটিলতায় পড়েছে। সহপ্রযোজকের বিনিয়োগ সুরক্ষিত করতে নির্মাতা প্রতিষ্ঠানকে ৮ কোটি ৮৫ লাখ রুপি ও নির্ধারিত সুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট।

সোমবার (১৯ অক্টোবর) বিচারপতি অমিত বোরকার এ আদেশ দেন। সিনেমাটি ২৩ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, প্রযোজনা প্রতিষ্ঠান ইশেলন প্রোডাকশনসকে তিন কার্যদিবসের মধ্যে ৮ কোটি ৮৫ লাখ রুপি এবং বার্ষিক ১৫ শতাংশ হারে সুদ জমা দিতে হবে। অর্থ জমা না হলে সিনেমাটি বাণিজ্যিকভাবে মুক্তি বা প্রদর্শন করা যাবে না।

বিরোধের সূত্র ২০২৪ সালের মার্চে স্বাক্ষরিত সহপ্রযোজনা চুক্তি। ১৫ কোটি রুপির বাজেটের সিনেমায় দুই পক্ষের সাড়ে ৭ কোটি রুপি করে বিনিয়োগ করার কথা ছিল।

সহপ্রযোজক এএনডি মুভি প্রোডাক্টস দাবি করেছে, তারা মোট ৮ কোটি ৮৫ লাখ রুপি বিনিয়োগ করলেও সময়মতো অর্থ ফেরত পায়নি।

আদালত সিনেমার আয় আলাদা হিসাবে রাখা এবং বাণিজ্যিক স্বত্বসংক্রান্ত সিদ্ধান্তে সহপ্রযোজকের সম্মতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ নিউজ