দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের সঙ্গে ছড়ানো ভিডিও ভুয়া: দ্য হলি মস্কস

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার সঙ্গে যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ‘দ্য হলি মস্কস’।

মক্কার পবিত্র দুই মসজিদসংক্রান্ত সংবাদ প্রকাশকারী প্রতিষ্ঠানটি মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ বিষয়ে একটি ফ্যাক্টচেক প্রকাশ করে।

এর আগে গত ১৪ অক্টোবর সৌদি কর্তৃপক্ষ মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে। পরে হাজরে আসওয়াদের কাছাকাছি ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে সেটিকে ওই দুই বাংলাদেশির কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে প্রচার করা হয়।

দ্য হলি মস্কস জানিয়েছে, ভিডিওটির সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির ঘটনার কোনো সম্পর্ক নেই এবং এটি তাদের মৃত্যুদণ্ডের কারণের প্রমাণও নয়।

ভুল তথ্য ছড়িয়ে পড়ার পর সৌদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে সতর্কতা প্রকাশ করেছে। যাচাই না করে সংবেদনশীল ভিডিও প্রচার না করার আহ্বানও জানানো হয়েছে।

সর্বশেষ নিউজ