সৌদি আরবের দাম্মাম বিমানবন্দর ঘিরে নিরাপত্তা উদ্বেগের মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এর আগে সৌদি আরবে ধারাবাহিক বিমানবন্দর হামলার কারণে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট কয়েক দফায় স্থগিত করা হয়েছিল।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে সীমিতভাবে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করেছে বিমান। একই সঙ্গে রিয়াদ রুটে ২৫ অক্টোবর একটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় ওই দিন দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা ছাড়ার কথা।
বিমান জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোর পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। যাত্রী নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

