প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হাফিজুল্লাহ খান ।

Published on

spot_img

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হাফিজুল্লাহ খান

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে এই নিয়োগ দেওয়া হয়।

পৃথক এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্তমান মহাপরিচালক ড. আহমেদ উল্লাহকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। একইভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্য এক প্রজ্ঞাপনে যুগ্মসচিব মো. হুসাইন শওকতকে জন্ম ও মৃত্যু নিবন্ধন অধিদপ্তরের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের উপ-রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. হুসাইন শওকত পূর্বে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য পদে বদলির আদেশাধীন ছিলেন। তবে নতুন পদায়নের অংশ হিসেবে তার চাকরি বর্তমানে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব মুহাম্মদ আশরাফ হোসেনকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নতুন সদস্য পদে বদলি করা হয়েছে। এ লক্ষ্যে তার চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সর্বশেষ

১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, আনিসুল হকের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সাবেক আইনমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি ২৪...

গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপের নিচে আটকা কয়েক ডজন

গাজার উত্তরাঞ্চলীয় গাজা সিটিতে যুদ্ধবিধ্বস্ত একটি ছয়তলা ভবন ধসে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার...

প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি করপোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি করপোরেশনের জন্য মোট ২০...