যে ভাবে চুরি হলো তাসনিয়া ফারিণের আইফোন ১৪ প্রো

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ওয়েব সিরিজের শুটিংয়ে এফডিসিতে গিয়ে শখের আইফোন খোয়ালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বুধবার বিকালে প্রোডাকশন বয় সেজে এক যুবক তার ব্যবহৃত আইফোন ১৪ প্রো নিয়ে পালিয়ে যান,
যার দাম প্রায় সোয়া লাখ টাকা।

গণমাধ্যমকে এ দুঃসংবাদ জানিয়েছেন অভিনেত্রী নিজেই। তাসনিয়া ফারিণ সংবাদমাধ্যমকে বলেন, বুধবার দুপুরে তিনি এফডিসিতে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘অসময়’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন।
সেখান থেকে বিকালের দিকে তার আইফোনটি চুরি হয়।

ফারিণ জানান, বুধবার এফডিসিতে শুটিং শেষে করে বিকাল সাড়ে তিনটার দিকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় প্রোডাকশন বয় সেজে এক যুবক তার মাথার উপরে ছাতা ধরেন।
প্রোডাকশন বয় ভেবেই ফারিণ ফোনটি তার হাতে দেন।

কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ফারিণ দেখতে পান, সেই প্রোডাকশন বয় যুবকটি নেই, সেখান থেকে চলে গেছেন।
এ ঘটনায় বুধবারই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন ফারিণ।

জিডির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি বলেছেন, ‘ফারিণের আইফোন চুরির ঘটনার একটি ভিডিও ফুটেজ আমরা পেয়েছি।
সেটা নিয়ে কাজ চলছে।
(এইদিনএইসময/০৫অক্টোবর/জেএস)

সর্বশেষ নিউজ