শেরপুরে অবৈধ চার ইট ভাটায় হানা দিয়েছে ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। অবৈভাবে ইটভাটা পরিচালনা ও বনের কাঠ পুড়ানোর দায়ে ইটভাটার গুরুত্বপূর্ণ অংশ ভেকু দিয়ে ভাঙ্গা হয়েছে।
বৃহস্পতি বার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই অভিযান।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শেরপুর পৌরসভা ও শ্রীবরদী উপজেলার ১৬টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১৬টি ইটভাটাকে ৪১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূবেল মাহমুদ এবং পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর।
তাকে সহযোগিতা করেন শেরপুরের সহকারী পরিচালক মোহাম্মদ আল মাহমুদ ও প্রসিকিউটর সুশীল কুমার দাস। অভিযানে আরো সহযোগিতা করেন শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, মো. নূর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।
(এইদিনএইসময় /জাকারিয়া শুভ)

