ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

spot_img
spot_img

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের প্রবেশপথের সামনে এ বিস্ফোরণ ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১টা ১৫ থেকে ১টা ২০ মিনিটের মধ্যে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারা এটি ঘটিয়েছে, তা যাচাই করা হচ্ছে।

ঘটনার পর বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্তে যাচাই-বাছাই চলছে বলে জানান তিনি।

সর্বশেষ নিউজ