চোর তুহিনকে যেভাবে ঘাতক তুহিন হওয়ার ‘সুযোগ দিয়েছে’ পুলিশ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিনজনের মধ্যে মো. তুহিনের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল বলে জানা গেছে। এর মধ্যে প্রায় এক বছর আগে মোটরসাইকেল চুরির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন এক যুবক। তবে পুলিশ মামলা না নিয়ে শুধু সাধারণ ডায়েরি (জিডি) করেছিল বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আসাদুল্লাহ সোহাগের দাবি, রাজনৈতিক প্রভাবের কথা বলে তখন তুহিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ। শনিবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, তুহিন কৌশলে তার মোটরসাইকেল নিয়ে আর ফেরত দেননি।

সোহাগের মায়ের করা জিডির কপিতে বলা হয়, ২০২৫ সালের ২৬ এপ্রিল তুহিন ফোন করে সোহাগকে ডেকে নিয়ে তার ২ লাখ ৫ হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি নেয়। পরে সেটি ফেরত না দেওয়ায় থানায় লিখিত অভিযোগ করা হয়।

এদিকে অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। সেখানে অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সোহাগের অভিযোগ, তখন ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। তবে তুহিনের পেছনে কোন রাজনৈতিক নেতার প্রভাব ছিল, সে বিষয়ে তিনি কোনো নাম প্রকাশ করেননি।

সর্বশেষ নিউজ