মোবাইল না পেয়ে মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

মোবাইল ফোন না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতে থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। চাঁদপুরের হাজীগঞ্জে এ ঘটনা ঘটে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগের রাতে প্রায় ১০টার দিকে ওই শিক্ষার্থী একাই হাজীগঞ্জ থানায় যায়।

পুলিশ জানায়, মোবাইল ফোন ব্যবহারের জন্য বাবা-মায়ের কাছে আবদার করেছিল শিশুটি। ফোন না দেওয়ায় পরিবারের সঙ্গে মনোমালিন্যের একপর্যায়ে সে থানায় গিয়ে বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ জানায়।

পুলিশ পরিদর্শক জহির হোসেন শিশুটির সঙ্গে কথা বলেন এবং পরে তার বাবা-মাকে থানায় ডেকে আনেন। উভয় পক্ষকে বুঝিয়ে পারিবারিকভাবে বিষয়টি সমাধান করা হয়।

পুলিশ জানিয়েছে, শিশুটির মনে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে পরিবারকে সতর্ক করা হয়েছে। পরে তাকে বাবা-মায়ের কাছে বুঝিয়ে দিয়ে বাড়িতে পাঠানো হয়।

সর্বশেষ নিউজ