জাবি সিন্ডিকেটে সদস্য মনোনয়ন ঘিরে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেটে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরীন আই খানকে অন্তর্ভুক্তির দাবিতে দেওয়া বিবৃতিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে ৩১ জন সাবেক জাকসু ও ছাত্রদল নেতার নাম ও স্বাক্ষর রয়েছে। তবে সাবেক জাকসু ভিপি মো. রাজিব উল হালিম, ড. ফারুক আহম্মদ শিপন, মো. আলমগীর হোসেন ও ওয়াহিদুজ্জামান মিলন দাবি করেছেন, তারা ওই বিবৃতিতে স্বাক্ষর করেননি। এ বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনাও হয়নি বলে জানিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, একই পদে অধ্যাপক মো. জামাল উদ্দিন রুনুকে মনোনয়নের দাবিতে দেওয়া আবেদনেও কয়েকজনের একই নাম ও স্বাক্ষর রয়েছে।

নবম জাকসুর এজিএস মোখলেছুর রহমান বাদল দাবি করেন, কয়েকজনকে বিষয়টি ভিন্নভাবে বুঝিয়ে দুই পক্ষের নথিতে স্বাক্ষর নেওয়া হয়েছিল। এ বিষয়ে অধ্যাপক নাহরীন আই খানের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ নিউজ