২ লাখ টাকা ঘুসসহ চট্টগ্রামে সাব-রেজিস্ট্রার আটক

চট্রগ্রাম প্রতিনিধি
spot_img
spot_img

চট্টগ্রামে নগদ দুই লাখ টাকা ঘুসসহ আবদুস সোবহান নামে এক সাব-রেজিস্ট্রারকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে দুদক মেট্রো-১-এর একটি আভিযানিক দল।

দুদক সূত্রে জানা গেছে, ঘুস লেনদেনের অভিযোগের ভিত্তিতে আগে থেকেই নজরদারিতে ছিলেন ওই কর্মকর্তা। পরে পরিকল্পিত অভিযানে নগদ দুই লাখ টাকাসহ তাকে আটক করা হয়।

আটকের পর তার কাছ থেকে উদ্ধার হওয়া অর্থের উৎস এবং ঘুস লেনদেনের সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পাহাড়তলী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান চলছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ নিউজ