ঘুষ-হয়রানির অভিযোগে জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img

পাসপোর্ট গ্রহীতাদের হয়রানি, ঘুষ গ্রহণ ও আর্থিক অনিয়মের অভিযোগে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা গেছে, পাসপোর্ট করতে আসা গ্রহীতাদের কাছ থেকে নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়, দালালের মাধ্যমে টাকা নেওয়া এবং অর্থের বিনিময়ে দ্রুত কাজ করে দেওয়ার অভিযোগ রয়েছে। আবেদন, তথ্য সংশোধন, ছবি ও বায়োমেট্রিক গ্রহণসহ বিভিন্ন ধাপেও হয়রানির অভিযোগ পেয়েছে দুদক।

অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট রেজিস্টার ও নথিপত্র পরীক্ষা করেন কর্মকর্তারা।

জামালপুর দুদকের উপ-পরিচালক জিহাদুর ইসলাম বলেন, অভিযানে বিভিন্ন অসংগতি পাওয়া গেছে। রেজিস্টার ও অভিযোগ যাচাই শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ নিউজ