ধানখেতের পাশ থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
spot_img
spot_img

নোয়াখালীর সুবর্ণচরে ধানখেতের পাশের একটি সড়ক থেকে মো. নাঈম (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামের একটি ধানখেতসংলগ্ন সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাঈম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে। সে সুবর্ণচরে নানার বাড়িতে থেকে দারুল উলুম মাদানী নগর মাদ্রাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত।

পরিবার জানায়, সোমবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যায় নাঈম। ভোরে তাকে ঘরে পাওয়া যায়নি। পরে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে সড়কের পাশে তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, নাঈমের থুতনির নিচে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ নিউজ