‘বাসায় থাকিস, টাকা দিবি না’: আদাবরে ব্যবসায়ীর আটতলা বাড়ি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় এক ব্যবসায়ীর আটতলা বাড়ি দখলের উদ্দেশ্যে রামদা, চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুরের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
২৬ সেপ্টেম্বর (শনিবার) সকালে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল হামলা চালিয়ে বাড়িটি দখলের চেষ্টা করে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর ভাষ্যমতে, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা এসে পুরো বাড়ি পর্যবেক্ষণ শেষে মূল ফটকে এসে নগদ টাকা দাবি করতে থাকে এবং ‘বাসায় থাকিস, টাকা দিবি না’ বলে রামদা-চাপাতি দিয়ে গেট কোপাতে শুরু করে। এরপর সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ভাঙচুর করে ভেতরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা সটকে পড়ে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, বাড়ি দখলের চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে আদালতের মাধ্যমে পিবিআই-এর সহায়তায় বাড়ির মালিক তার বেদখল হওয়া ভবনের নিয়ন্ত্রণ ফেরত পেয়েছিলেন বলে জানা গেছে।

সর্বশেষ নিউজ