ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩০ হাতবোমার বিস্ফোরণ, উড়ে গেল টিনের চাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
spot_img
spot_img

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি বাড়ির ঘরের মেঝেতে পুঁতে রাখা ২৫ থেকে ৩০টি হাতবোমা একযোগে বিস্ফোরিত হয়েছে। এতে ঘরের দেয়াল ধসে পড়ার পাশাপাশি টিনের চাল উড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

২৮ সেপ্টেম্বর (সোমবার) রাত ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া গ্রামের মুসা মাওলানা পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেন জানান, সীমান্তবর্তী জোহরপুর মাঠপাড়া কালভার্টসংলগ্ন একটি মাছের ঘেরকে কেন্দ্র করে কয়েক দিন ধরে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

তার ভাষ্য অনুযায়ী, ইয়াহিয়ার বাড়ির একটি ঘরের মেঝেতে মাটির নিচে পুঁতে রাখা ২৫ থেকে ৩০টি হাতবোমা একসঙ্গে বিস্ফোরিত হয়। এতে ঘরটির ব্যাপক ক্ষতি হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্ফোরণের কারণ ও কারা হাতবোমাগুলো সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ নিউজ