জামালপুরে ৯ বাইক চোর গ্রেফতার, উদ্ধার ১১ মোটরসাইকেল

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি
spot_img
spot_img
জামালপুর ও শেরপুরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
১ অক্টোবর (বৃহস্পতিবার) প্রাপ্ত তথ্যমতে, সেপ্টেম্বর মাসজুড়ে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের দিকনির্দেশনায় ডিবির একটি টিম জামালপুর সদর, মেলান্দহ, শেরপুর সদর ও শ্রীবরদী এলাকায় এসব অভিযান চালায়। গত ৬ সেপ্টেম্বর জামালপুর সদর থানায় দায়ের হওয়া একটি চুরি মামলার সূত্র ধরে তদন্তে নেমে এই চক্রটির সন্ধান পায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— নীরব হোসেন, মাহফুজ আহমেদ, রবিউল ইসলাম সোহাগ, মো. বরকতউল্লাহ ওরফে সবুজ, আবু বকর সিদ্দিক, মো. ওমর ফারুক, মো. সাদ্দাম হোসেন, আব্দুর রাজ্জাক ও আমির হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, চক্রের সদস্য নীরব হোসেন সুযোগ বুঝে মোটরসাইকেল চুরি করতেন এবং আবু বকর সিদ্দিকের মাধ্যমে সেসব চোরাই বাইক বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত বাইকগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে এবং চক্রের পলাতক অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ নিউজ