ছেলে হত্যার দেড় মাসের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
spot_img
spot_img

খুলনার রূপসা উপজেলায় ছেলে জয় ঢালী হত্যার শোক কাটতে না কাটতেই গুলিতে নিহত হয়েছেন তার বাবা আক্তার ঢালী। অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের বাবা ও ছেলে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

৫ অক্টোবর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের শহীদের মোড়সংলগ্ন নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়।

স্থানীয়দের ভাষ্য, বাড়ির সামনে অবস্থান করার সময় একদল সশস্ত্র ব্যক্তি আক্তার ঢালীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর আগে ১৫ আগস্ট একই এলাকায় আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ওই ঘটনায় জয়ের মা নাসিমা বেগম মামলা করেছিলেন।

পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতা অথবা জয় হত্যা মামলার জেরে আক্তার ঢালীকে হত্যা করা হয়ে থাকতে পারে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ নিউজ