ইলিয়াসের পর একই থানার আরেক এএসআইয়ের ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

 

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক অতনু বণিকের বিরুদ্ধে এক ব্যক্তিকে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

৬ অক্টোবর (মঙ্গলবার) সকালে মাসুদ আলম নামে এক ব্যক্তি তার ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওতে অতনু বণিকের সঙ্গে এক ব্যক্তির কথোপকথন ও অর্থ লেনদেনের দৃশ্য রয়েছে বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় সূত্রের ভাষ্য, ভিডিওটি প্রায় ছয় মাস আগের। অভিযোগ রয়েছে, অতনু বণিক ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করতেন। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এর একদিন আগে একই থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের ঘুসসংক্রান্ত ভিডিও ভাইরাল হয়। পরে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তিনি জেনেছেন। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ নিউজ