চট্টগ্রামে ৪২ লিটার চোলাই মদসহ তিনজন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

চট্টগ্রামের চন্দনাইশে ৪২ লিটার দেশীয় চোলাই মদ ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তৃতীয় লিঙ্গের নেত্রী মৌসুমী হামিদ এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের চেমীরমুখ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এলাকাটি বান্দরবান সদর উপজেলার সীমান্তবর্তী।

গ্রেপ্তার অন্য দুইজন হলেন পেঁচানি হিজড়া এবং মিতু হিজড়া ওরফে লম্বানি। পুলিশের তথ্য অনুযায়ী, তারা মৌসুমী হামিদের সহযোগী। মৌসুমী সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে বান্দরবান এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে চোলাই মদ বহনের সময় স্থানীয় লোকজন গাড়িটি থামান। এ সময় চালক পালিয়ে যান।

পরে অটোরিকশাটি তল্লাশি করে ৪২ লিটার দেশীয় চোলাই মদ পাওয়া যায়। খবর পেয়ে ধোপাছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে যায় এবং তিনজনকে আটক করে।

পুলিশ উদ্ধার করা মদ এবং অটোরিকশাটি জব্দ করেছে। অটোরিকশাটির মালিক মৌসুমী হামিদ বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অটোরিকশার পলাতক চালক এবং মদের উৎস সম্পর্কে অনুসন্ধান চলছে।

সর্বশেষ নিউজ