নাটোরে ভয়াবহ দুর্ঘটনার সময় বাস চালাচ্ছিলেন সুপারভাইজার

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার সময় আরপি স্পেশাল পরিবহনের বাসটি চালাচ্ছিলেন বাসটির সুপারভাইজার সোহেল রানা। আহত কয়েকজন যাত্রী জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসের নিয়মিত চালক ও সহকারী পেছনের আসনে ঘুমাচ্ছিলেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাসটির সঙ্গে বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১২ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হন।

দুর্ঘটনায় বাসের সুপারভাইজার সোহেল রানাও নিহত হন। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামে। পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

সোহেলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি প্রায় দুই বছর আগে ওই পরিবহনে সুপারভাইজারের কাজ শুরু করেন। তবে এর আগে বাস চালানোর অভিজ্ঞতাও তাঁর ছিল বলে পরিবারের দাবি।

এ ঘটনায় পরিবহন ব্যবস্থাপনা ও চালকদের দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কার গাফিলতি ছিল, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ নিউজ