বনানীতে নির্মাণাধীন ভবনে আগুন

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

রাজধানীর অভিজাত এলাকা বনানীর একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর আড়াটার পর ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, বনানীর ৪ নম্বর রোডের এফ ব্লকের ১৯ নম্বর বাড়ি সংলগ্ন নির্মাণাধীন ভবনে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের ৩টি ইউনিট সেখানে গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সর্বশেষ নিউজ