উদয়ন স্পোটিং ক্লাবের উদ্যোগে মিনি ক্রিকেট টুনামেন্ট ২০২৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। আজ শনিবার বিকাল ৩ টায় কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মাথিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন,”সাকিব মাশরাফি বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ, ক্রিকেটে তাদের অনেক অবদান রয়েছে, সেটা আমরা স্বীকার করি কিন্তু এটাও মনে রাখতে হবে এই সাকিব মাশরাফিরা কিন্তু ফ্যাসিবাদের দোসরও।আর সাকিবের বিরুদ্ধে তো নানা অভিযোগও রয়েছে, তাই তাদের প্রতি সিম্পেথি দেখানোর সুযোগ নাই। রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম, জুলাই বিপ্লবের পরও গণমাধ্যমে ফ্যাসিবাদের দোসরদের আধিপত্য রয়েছে। গণমাধ্যম সংস্কারের প্রথম ধাপ হবে গণমাধ্যম থেকে ফ্যাসিবাদের দোসরদের বিদায় করা। এখনও নিউজে স্বৈরাচারের গুণগান দেখা যায়। এমন ভাবে নিউজ করা হয় যাতে ফ্যাসিবাদের পারপাস সার্ভ হয়। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জুলাই আন্দোলনে যারা ছাত্রদের বিপক্ষে ছিলো তাদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।
বর্তমান সরকার জনগণের সরকার, এই সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, ফলে সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। বর্তমানে জিনিসপত্রের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষের জীবনযাপন খুবই কষ্ট হচ্ছে। জিনিসপত্রের দাম না কমলে, জনগণ সরকার প্রতি বিরক্ত হতে পারে,এমনকি বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে এই সরকারের জনসমর্থনও কমবে। সরকারের উচিত এখনই বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নেওয়া।সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জিনিসপত্রে দাম বাড়ায়।তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে অনেক ক্ষেত্রে দাম কমে আসবে।
অনুষ্ঠান পরিচালনা করেন দানাপাটুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন আবু তাহের মাস্টার, উদ্বোধন করেন ফেরদৌস আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,যুব অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম,মোস্তফা আল মামুন,মোমিন উদ্দিন জনি, হুমায়ুন আহমেদ, ছাত্র নেতা রিপন রাজ,পায়েল চৌধুরী, যুবনেতা সোহাগ মিয়া,হাসান আহমেদ রমজান প্রমুখ।

