মেঘনা নদীর বালু খেকোদের বিরুদ্ধে কঠোর সমন্বয়ক নাজমুলের হুশিয়ারি

কুড়িগ্রাম প্রতিনিধি
spot_img
spot_img

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান খেকোদের প্রতি হুশিয়ারি করে উচ্চারণ করে

বলছেন, আজকের পর থেকে যদি মেঘনার কোথাও বালু কাটে তাদের গামছা দিয়ে বেঁধে থানায় নেওয়া হবে। মা,মাটি রক্ষায় বালু খেকো,সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে।

তিনি বলেন, প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের আজকের চেয়ার ছাত্র নাগরিক গনঅভ্যুত্থানের কারনে পেয়েছেন। আওয়ামী বাংলাদেশ ভুলে গিয়ে সাধারন মানুষের পক্ষ শক্তি হোন অন্যথায় আপনাদেরকে চেয়ার থেকে সরাতে ১মিনিট সময় লাগবে না।
শুক্রবার বিকেলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কুমিল্লার জেলার অর্ন্তগত মেঘনা উপজেলায় এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিমুল,কবি নজরুল কলেজের সমন্বয়ক রুপমিয়া হোসাইন রাজ,মোখলেসুর রহমান,আলমগীরহোসেনসহ,বড়ইয়াকান্দি,মৈশারচর,রামপ্রসাদের চরসহ বিভিন্ন গ্রামের শিক্ষার্থী সাধারন মানুষ।

সর্বশেষ নিউজ