জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের আস্ফালন ও দেশে নৈরাজ্য সৃষ্টি এবং মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাগ্রত জুলাই ফোরাম। আজ শুক্রবার বিকাল ৪ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেন, ” জুলাই গণঅভ্যুত্থানে শুধু আওয়ামিলীগের পতন হয় নাই, সাথে ভারতীয় আগ্রাসনেরও পতন হয়েছিলো।গণঅভ্যুত্থানের পর থেকেই ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় স্বৈরাচার হাসিনার সাক্ষাৎকার প্রচার করছে। সরকারকে বাগে নিতে বার বার হাসিনা কার্ড খেলছে ভারত। চীন সফরের সময়,বিমস্টেক সম্মেলন, সবশেষ জাতিসংঘের অধিবেশনের সময় টার্গেট করে খুনি হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে ভারত।এই বিষয় গুলোকে হালকা করে দেখার সুযোগ নাই। ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে। বর্তমান সরকারের প্রতি আহবান জুলাই গণঅভ্যুত্থানের মামলা গুলো দ্রুত নিষ্পত্তি করে অপরাধীদের বিচারের আওতায় আনুন।
গতকাল ক্যান্টনমেন্ট থানার ওসিকে আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে এই জন্য সরকার কে ধন্যবাদ জানাই। এই ওসি ফোনে বলছিলো খুনি হাসিনার নাকি দ্রুত দেশে ফেরা উচিত।এর আগে আমরা দেখে গুলশান জোনের ডিসি আগের দিন নিষিদ্ধ লীগকে মিছিল করার জন্য ক্লিয়ারেন্স দেয়।এই আওয়ামিলীগের গুপ্তদের কে কারা অর্থের বিনিময়ে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করেছে সেটা সরকারের তদন্ত করে বের করা উচিত। ওসি রাকিবুলের মত প্রশাসনে থাকা আওয়ামিলীগের গুপ্তূদের বিচারের আওতায় আনলে বাংলাদেশে আরও নিষিদ্ধ লীগ মিছিল করার সুযোগ পাবে না।
আবু হানিফ আরও বলেন,” সম্প্রতি সময়ে আমরা লক্ষ্য করেছি প্রাইমারি শিক্ষক নিয়োগে ভ্যারিফিকশনের নামে অনেক কেই বাদ দেওয়া হয়েছে। আওয়ামিলীগের সময় এই কাজ হতো চৌদ্দ গোষ্ঠীর ব্লাড পরীক্ষা করে দেখা হতো আওয়ামিলীগ কিনা,সেটা নিশ্চিত হয়ে চাকরি দিতো।জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এটা কাম্য নয়।আমরা আশা করি এখন চাকরি পাওয়ার একমাত্র যোগ্যতা হবে মেধা।শুধু রাজনৈতিক কারণে ভ্যারিফিকেশনের নামে কোন মেধাবী কে যেন বাদ না দেওয়া হয়,সেটা আমাদের দাবি।
জুলাই জাগ্রত ফোরামের আহবায়ক আলহাজ্ব জীবন আহমেদের সভাপতিত্বে ও সদস্যসচিব ওয়ালিউল হাসান রাজুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জুলাই জাগ্রত ফোরামের উপদেষ্টা মাহমুূুদুল্লাহ মধু, সিনিয়র যুগ্ম আহবায়ক তৌফিক শাহরিয়ার, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আলমগীর অপূর্ব, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম রাকিব,জাবের মাহমুদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী ত্বোহা,বাংলাদেশ জুলাইযোদ্ধা সংসদ এর সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ এছাড়া জুলাই শহীদ আব্দুর রহমান জিসানের বাবা সহ আহত জুলাইযোদ্ধারা

