দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচিত সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে নিয়েছে কমিশন। একই সঙ্গে তাকে চাকরিতে পুনর্বহাল করে জ্যেষ্ঠতা ও সব ধরনের বকেয়া বেতন-ভাতা প্রদানের সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, আদেশ জারির পর আজই তিনি দুদক কার্যালয়ে পুনরায় যোগদান করেছেন।
উল্লেখ্য, চট্টগ্রামে কর্মরত থাকাকালীন কক্সবাজারে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, এনআইডি জালিয়াতি, চট্টগ্রাম কক্সবাজার রেললাইনের জমি অধিগ্রহণে দুর্নীতি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের কেনাকাটায় অনিয়মসহ একাধিক আলোচিত ও প্রভাবশালী চক্রের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চর্চায় এসেছিলেন শরীফ উদ্দিন। পরবর্তীতে ৫৪(২) বিধিতে তাকে চাকরি থেকে অপসারণ করা হলে ব্যাপক বিতর্ক ও বিক্ষোভের সৃষ্টি হয়েছিল।
আজ দুদক কর্তৃক অপসারণ আদেশ প্রত্যাহারের মাধ্যমে তিনি নিজের পদ মর্যাদা ও বকেয়া বেতন-ভাতাসহ চাকরিতে পুনর্বহাল হলেন।

