প্রার্থিতা ফিরে পেতে ইসিতে হিরো আলমের আপিল

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশন- ইসিতে আপিল করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

মঙ্গলবার (২১জুন) বিকালে ইসিতে গিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তিনি।

তবে নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে খুব বেশি আশাবাদী নন হিরো আলম। এ কথা তিনি প্রার্থিতা বাতিল হওয়ার দিনই জানিয়েছেন। বরাবরের মতো হিরো আলম তাকিয়ে আছেন আদালতের দিকে।

তিনি বলেন, ‘আপিলের জন্য আবেদন করেছি। রিটার্নিং অফিসার যে সিদ্ধান্ত দিয়েছেন, কমিশনও একই সিদ্ধান্ত দেয়। আমার ভোটাররা সঠিক থাকার পরও তারা নাকি খোঁজ পায় না। আগে দুইবার আপিল করেও পাইনি। এবার ঢাকায়ও হয়ত প্রার্থিতা ফিরে পাবো না। তবে এখানে না পেলে অবশ্যই হাইকোর্টে যাবো।’

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনে ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল গত ১৮ জুন।

সেদিন যাচাইবাছাই শেষে হিরো আলমসহ আটজনের মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং কর্মকর্তা। কারণ হিসেব জানানো হয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ শতাংশ ভোটারের যে স্বাক্ষর লাগে, হিরো আলমের মনোনয়নপত্রে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

(এইদিনএইসময়/২১জুন/তাবী)

সর্বশেষ নিউজ