কোরবানি : পশুর চামড়া সংগ্রহের দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংগ্রহের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবার গরুর চামড়ার দাম ঢাকায় গতবারের চেয়ে ৩ টাকা আর ঢাকার বাইরে বেড়েছে ৪ টাকা। খাসি ও বকরির চামড়ার দাম গতবারের মতো নির্ধারণ করা হয়েছে।

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার (২৫জুন)  চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ মূল্য নির্ধারণ করা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে চামড়ার এই দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এবার ঢাকায় ট্যানারি ব্যবসায়ীদের লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনতে হবে ৫০ থেকে ৫৫ টাকায়; গত বছর এই দাম ছিল ৪৭ থেকে ৫২ টাকা। আর ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম হবে ৪৫ থেকে ৪৮ টাকা; ঢাকার বাইরে গত বছর এই দাম ছিল ৪০ থেকে ৪৪ টাকা ছিল।

এছাড়া ঢাকায় প্রতি বর্গফুট খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে; গত বছরও একই দাম ছিল। এবার ঢাকায় ও ঢাকার বাইরে খাসি ও বকরির চামড়ার দাম একই থাকবে।

(এইদিনএইসময়/২৫জুন/তাবী)

সর্বশেষ নিউজ