আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পাঁচ দিন বন্ধ থাকবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ– ডিএসইর লেনদেন।
ডিএসই সূত্রে খবর, ঈদ উপলক্ষে আগামী ২৭ জুন, মঙ্গলবার থেকে ১ জুলাই, শনিবার পর্যন্ত মোট পাঁচ দিন লেনদেন বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকছে দুই দিন।
ডিএসই আরও জানিয়েছে, ঈদের ছুটির পর আগামী ২ জুলাই থেকে পুঁজিবাজারে লেনদেন যথারীতি সকাল ১০ টায় শুরু হবে। চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।
(এইদিনএইসময়/২৫জুন/তাবী)

