দেশ-বিদেশে যখন সুড়ঙ্গর সফলতা ছড়িয়ে পরেছে তখন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা দিলেন আরও এক নতুন সুখবর।
চলতি বছর তার দু-হাত ভরে ধরা দিয়েছে সাফল্য। ‘সুড়ঙ্গ’ সফলতার মাঝেই জানালেন, তমার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে নতুন আরেকটি পালক। সম্প্রতি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেত্রী।
(এইদিনএইসময়/৭আগস্ট/তাবী)

