এক মাসেই ১৪৭৫ অগ্নিকাণ্ড মৃত্যু ১০ আহত ২৭ জন।, ঢাকাতেই বেশি

ডেক্স রিপোর্ট
spot_img
spot_img

চলতি বছরের অক্টোবর মাসে সারা দেশে ১ হাজার ৪৭৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে ১০ জনের, এছাড়াও আহত হয় ২৭ জন।

এসব ঘটনার মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৬৩টি আগুন লাগার ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুর এলাকায় সবচেয়ে বেশি ২২টি আগুনের ঘটনা ঘটে।

মঙ্গলবার (৭ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর মাসে সারা দেশে ১ হাজার ৪৭৫টি অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ৫০১টি, চট্টগ্রাম বিভাগে ২৩৯টি, রাজশাহী বিভাগে ২১৩টি, ময়মনসিংহ বিভাগে ৫৫টি, খুলনা বিভাগে ১৪৯টি, সিলেট বিভাগে ৫৯টি, বরিশাল বিভাগে ৬৬টি ও রংপুর বিভাগে ১৯৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে আরও জানানো হয়, অক্টোবর মাসে সারা দেশে ৮৪৬টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। এতে ৮৩০ জন আহত ও ১৬৭ জনের মৃত্যু হয়। যার মধ্যে সড়ক দুর্ঘটনা ৬৯০টি।

এছাড়া রান্না ঘরের গ্যাস সিলিন্ডার জনিত দুর্ঘটনা ৩৯টি, গ্যাস লাইনে ত্রুটি জনিত ১৩টি, লিফট দুর্ঘটনা ২১টি, বজ্রপাত ৩টি, নদী ও পানিতে ডুবে যাওয়ার ৫৮টি দুর্ঘটনা ঘটে।

সারা দেশে পানিতে ডুবে ৩৮ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অক্টোবর মাসে সারা দেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন ও বিভিন্ন দুর্ঘটনায় ৪ হাজার ৮১৭টি কলের মাধ্যমে সেবা প্রদান করেছে। এছাড়া ১১৩৯টি কলের মাধ্যমে ১ হাজার ১৬৪ জন রোগী পরিবহন করে অ্যাম্বুলেন্স সেবা দেয়া হয়।

সর্বশেষ নিউজ