নির্বাচনে কে আসল না, সেটি দেখার বিষয় নয়: ইসি আনিছুর রহমান

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, নির্বাচনে কে এলো আর কে এলো না সেটি নির্বাচন কমিশনের দেখার বিষয় নয়।

তিনি আরও বলেন, বড় একটি দল (বিএনপি) নির্বাচনের বাইরে আছে। তারা যদি নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে নির্বাচনের তফসিল পুননির্ধারণ করার সময় ও সুযোগ রয়েছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যা যা দরকার আজকের এ বৈঠকে তাই করার পরামর্শ দেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে মৌলভীবাজারে সার্কিট হাউসে জাতীয় নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার ও হবিগঞ্জের রিটার্নিং ও সহকারী রিটানিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের সময়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটি অনিবন্ধিত অনলাইন রয়েছে। তারা যেন মিথ্যা ও অপপ্রচারমূলক কোনো তথ্য প্রচার করতে না পারে, তার জন্য আপনাদের মাধ্যমে তাদের কাছে অনুরোধ রইলো। অবাধ তথ্য প্রবাহে আমরা বিশ্বাসী। সরকারের কাছে নির্দেশনা দেয়া হয়েছে যেনো নির্বাচনের দিন মোবাইল নেটওয়ার্কগুলো স্বাভাবিক থাকে।

ইসি আনিছুর রহমান বলেন, জনগণ যদি ভোট দেয়, সেটাই আমরা অংশগ্রহণমূলক নির্বাচন মনে করব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, মৌলভীবাজার জেলার রিটার্নিং অফিসার ড. উর্মি বিনতে সালাম, হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার দেবী চন্দ, দুটি জেলার সহকারি রিটার্নিং অফিসারসহ অনেকে।

(এইদিনএইসময়/জাকারিয়া শুভ)

সর্বশেষ নিউজ