জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান নির্মাতা শহীদুল হক খান মারা গেছেন। বুধবার রাত ১১টার দিকে রাজধানীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। রেখে গেছেন স্ত্রী, কন্যা ও পুত্র।
দীর্ঘদিন ধরেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। আর্থিক অনটনে চিকিৎসার খরচ চালাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন ক্যানসারের কাছে হার মানা এই নির্মাতা।
১৯৪৮ সালের ১১ নভেম্বর মুন্সিগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শহীদুল হক খান। তিনি একাধারে সিনে সাংবাদিক, কলামিস্ট, নাট্যকার, টিভি প্যাকেজ নাটক নির্মাতা ও টিভি ম্যাগাজিনের উপস্থাপকও ছিলেন।

