সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে মেয়ে মরিয়ম খাতুনের সম্পর্ক গড়ে ওঠার জন্য নিজের শ্যালক ওবায়দুর রহমানকে দায়ী করেছেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ।
সোমবার (২১ সেপ্টেম্বর) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। মাসুম বিল্লাহ দাবি করেন, টাকার লোভে তার শ্যালকই মেয়েকে ওই সম্পর্কে জড়িয়েছেন এবং পরবর্তীতে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে।
তিনি আরও বলেন, মেয়ের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল এবং মরিয়ম কখনও কোনো বিষয়ে তার কাছে অভিযোগ করেননি।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় সেখানে এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ছিলেন।
পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিও উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত চলছে

