মরিয়মের মৃত্যু: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার এজাহারে মরিয়ম খাতুনকে বিয়ের পর থেকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। তাঁর বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি করেন।

রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে মরিয়মের লেখা একটি সুইসাইড নোট পাওয়া গেছে। অভিযোগগুলো তদন্ত করে দেখছে পুলিশ।

সর্বশেষ নিউজ