জাতিসংঘ সফরকে ‘বিশেষ মুহূর্ত’ বললেন মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে ‘পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মাহদী আমিন লেখেন, মাত্র ছয় দিনের সফরে একের পর এক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মসূচি এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট কূটনৈতিক ব্যস্ততা থাকবে। তাঁর ভাষায়, এই সফরের লক্ষ্য আড়ম্বর নয়, বরং দেশের স্বার্থ রক্ষা।

তিনি আরও লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের মানুষের কথা তুলে ধরবেন।

উপদেষ্টা মাহদী আমিনের মতে, প্রধানমন্ত্রীর এ সফর শুধু বিদেশ সফর নয়; বরং দেশের মানুষের আকাঙ্ক্ষা, মর্যাদা ও ভবিষ্যৎ পরিকল্পনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

সর্বশেষ নিউজ