মামা ওবায়দুরের প্ররোচনায় গাজী নজরুলকে বিয়ে করেছিলেন মরিয়ম

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়ম খাতুনের বিয়ে তাঁর মামা ওবায়দুর রহমানের প্রত্যক্ষ প্ররোচনায় হয়েছিল বলে মামলার এজাহারে অভিযোগ করেছেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গাজী নজরুল, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন মরিয়মের বাবা।

এজাহারে বলা হয়, গত জুনে গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পর থেকে মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও আনা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) আদালত গাজী নজরুলের চার দিন এবং তাঁর প্রথম স্ত্রী মাকসুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে।

মামলায় মরিয়মের মৃত্যুর জন্য আসামিদের প্ররোচনা ও নির্যাতনকে দায়ী করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলছে।

সর্বশেষ নিউজ