বিশ্বমঞ্চে দেশের স্বার্থ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এ কথা জানিয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছানোর পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ সময় পর জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

মাহ্দী আমিন জানান, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে জাতীয় স্বার্থ, জনগণের অধিকার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হবে।

তিনি আরও জানান, নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার ও সার্বভৌম স্বার্থ সুরক্ষায় গুরুত্ব দেওয়া হবে।

সর্বশেষ নিউজ