হাসপাতালে ‘জাতীয় কাকা’ রিফাত চৌধুরী, চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পরিবার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

কবি ও অভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগার পর অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিবার সূত্রে জানা গেছে, তিনি দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও নিদ্রাহীনতাসহ নানা সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের পরামর্শে তাঁর চিকিৎসা চলছে।

তবে আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসার ব্যয় বহন নিয়ে উদ্বিগ্ন পরিবার। এ অবস্থায় সহকর্মী, বন্ধু, শিল্পী, সাহিত্যিক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

রিফাত চৌধুরী মোস্তফা সরয়ার ফারুকীর জনপ্রিয় ধারাবাহিক ‘সিক্সটি নাইন’-এর ‘জাতীয় কাকা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। দীর্ঘ অভিনয়জীবনে তিনি পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন।

অভিনয়ের পাশাপাশি তিনি কবিও। ১৯৮৪ সালে তাঁর প্রথম কবিতার বই ‘আলিঙ্গনের নাম’ প্রকাশিত হয়। এখন পর্যন্ত তাঁর ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

সর্বশেষ নিউজ