উচ্চশিক্ষিত তরুণদের ৩৬ শতাংশই বেকার, বাড়ছে এআইয়ের চাপ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বড় একটি অংশ চাকরির বাজারে প্রবেশ করেও কর্মসংস্থান পাচ্ছেন না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সেপ্টেম্বর ২০২৬-এর বিশ্লেষণ অনুযায়ী, ১৫ থেকে ২৪ বছর বয়সী উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ৩৬ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৩৬ জনই কর্মহীন।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যেও শিক্ষিত তরুণদের বেকারত্বের হার বেশি। শ্রীলঙ্কায় এ হার প্রায় ৪৩ শতাংশ এবং ভারতে ৪০ শতাংশের বেশি। তবে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ও থাইল্যান্ডে পরিস্থিতি তুলনামূলক ভালো।

আইএমএফ বলছে, উচ্চশিক্ষিত তরুণদের অর্জিত দক্ষতা ও শ্রমবাজারের চাহিদার মধ্যে অসামঞ্জস্য এই সংকটের অন্যতম কারণ। সংস্থাটি পরিস্থিতিকে ‘গ্র্যাজুয়েট গ্লাট’ বা অতিরিক্ত স্নাতকের সমস্যা হিসেবে উল্লেখ করেছে।

একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় তরুণদের কর্মসংস্থানে নতুন চাপ তৈরির আশঙ্কা করেছে আইএমএফ। তাই শিক্ষাব্যবস্থাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা ও দক্ষতা উন্নয়নে জোর দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

সর্বশেষ নিউজ