জ্বালানি তেলের পর আবারও কি বাড়বে বিদ্যুতের দাম?

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর এবার বিদ্যুতের দাম নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত সরকার বা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো ঘোষণা দেয়নি।

এর আগে গত জুনে বিদ্যুতের খুচরা মূল্য গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়ানো হয়। খুচরা পর্যায়ে গড় দাম ইউনিটপ্রতি ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা হয়। একই সঙ্গে পাইকারি দামও বাড়ানো হয়েছিল।

এদিকে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকির চাপও রয়েছে। চলতি অর্থবছরের জন্য বিদ্যুৎ বিভাগ প্রায় ৬০ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলের নতুন মূল্যবৃদ্ধি বিদ্যুৎ উৎপাদন ব্যয়েও কিছুটা চাপ তৈরি করতে পারে। তবে নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই।

সর্বশেষ নিউজ