বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম সাক্ষাৎ করতে গেলে তিনি এ তাগিদ দেন।
রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষাব্যবস্থার মান উন্নত করতে হবে। দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো জরুরি।
তিনি বেকারত্ব বাড়ায়—এমন শিক্ষাব্যবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে দক্ষ ও কর্মসংস্থান উপযোগী মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পাবিপ্রবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।

