মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বিএনপি সরকার মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রংপুর অভিমুখে লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান বিএনপি সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতো একই পথে হাঁটছে। বিরোধী দলের দাবি উপেক্ষা করা হলে চলমান আন্দোলন এক দফার দাবিতে রূপ নিতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

লংমার্চের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে তিনি বলেন, এসব করে কর্মসূচির প্রতি মানুষের সমর্থন ঠেকানো যাবে না। তাঁর দাবি, দেশের বিভিন্ন এলাকায় লংমার্চ ঘিরে গণজোয়ার তৈরি হয়েছে।

এর আগের দিনও নাহিদ ইসলাম সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ও মানবাধিকার সংকুচিত করার অভিযোগ তুলেছিলেন।

সর্বশেষ নিউজ