জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সপ্তাহ ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে। এ অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের ড. খলিলুর রহমান।
সাধারণ বিতর্কে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অধিবেশনে ভাষণ দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন