মরিয়মের “লাল এবং কালো রঙের হাতের লেখার মধ্যে অমিল পাওয়া গেছে”— এখন প্রশ্ন হলো, এগুলো আসলেই তার লেখা কিনা!

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের নামে উদ্ধার হওয়া কয়েকটি চিরকুটের হাতের লেখায় অমিল রয়েছে বলে জানিয়েছেন হস্তাক্ষর বিশ্লেষক ও ফরেনসিক সাইকোলজিস্ট মো. মিরাজ হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) চিরকুটগুলো পর্যালোচনা করে তিনি বলেন, লাল ও কালো কালিতে লেখা অংশগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। তাঁর মতে, মানসিক চাপ, আবেগ বা পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনে একজন ব্যক্তির হাতের লেখায় ভিন্নতা আসতে পারে।

মিরাজ হোসেন দাবি করেন, কালো কালির লেখাগুলোতে অগোছালো ভাব ও আবেগের প্রকাশ বেশি দেখা যায়। তবে এগুলো মরিয়মেরই লেখা কি না, তা শতভাগ নিশ্চিত করতে তাঁর আগের হাতের লেখার নমুনা প্রয়োজন।

তিনি আরও বলেন, কেবল লেখার ধরন দেখে মৃত্যুর আগের মানসিক অবস্থা নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না। চিরকুটগুলোর প্রকৃত লেখক শনাক্তে ফরেনসিক পরীক্ষা ও পূর্বের লেখার সঙ্গে তুলনা জরুরি।

সর্বশেষ নিউজ