মরিয়মের মৃত্যুর মামলায় মামা ওবায়দুর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা মামলায় তাঁর মামা ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওবায়দুর রহমান গাজী নজরুল ইসলামের গাড়িচালক হিসেবেও কাজ করতেন বলে জানা গেছে। একই সঙ্গে তিনি মরিয়ম খাতুনের মামা।

মরিয়মের মৃত্যুর ঘটনায় করা মামলায় এর আগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকেও গ্রেপ্তার করা হয়। গাজী নজরুলকে চার দিন এবং মাকছুদাকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তবে ওবায়দুর রহমানকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সর্বশেষ নিউজ