সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিমানবন্দরে আটক’ হওয়ার গুজব ছড়িয়ে পড়ার ঘটনায় মুখ খুলেছেন ওবামা ফাতেমা। তিনি জানিয়েছেন, পুরো ঘটনাটি ছিল ভিত্তিহীন এবং কিছু পেজ এটি বিজ্ঞাপনী ক্লিকবেইট হিসেবে ব্যবহার করেছে।
ওবামা ফাতেমা নিজের ফেসবুক পোস্টে বলেন, সোমবার সকালে তার মা ফোন করে জানতে চান, তাকে নাকি বিমানবন্দর থেকে পুলিশ ধরে নিয়ে গেছে। পরে একটি ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তিনি জানতে পারেন, ফেসবুকে দাবি করা হচ্ছে—তিনি নাকি অস্ট্রেলিয়া যাওয়ার সময় বিমান থেকে নামিয়ে আটক হয়েছেন।
এ প্রসঙ্গে ওবামা হাস্যরস করেই বলেন, গুজবটি এতটাই অদ্ভুত ছিল যে তিনি নিজেও মজা পেয়েছেন। পরে একটি অনলাইন পোর্টালে এ বিষয়ে প্রকাশিত সংবাদ দেখে তিনি বলেন, খবরটির মূল উদ্দেশ্য ছিল বিজ্ঞাপনভিত্তিক ক্লিক বাড়ানো। শেষে তিনি জানান, এ ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

